1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে: কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যেকোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়।

ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, সরকার স্বপ্রণোদিত হয়েই করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চায়। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নামে অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হস্তে দমন করবে।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক বলেন, দলের কোনো পর্যায়ের সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না, কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট