
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
পেশাগত দক্ষতা, নিষ্ঠা,
সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা’ পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ ।
তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পদক পেলেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবীবুল্লা জানান , এই পদক অর্জনে আমি অত্যন্ত গর্ববোধ করছি । এটা পুরো গোপালগঞ্জ পুলিশ বিভাগের সম্মান বয়ে নিয়ে এসেছে। বিশেষ করে গোপালগঞ্জের কথা আজীবন আমাকে মনে রাখতে হবে । গোপালগঞ্জে দায়িত্ব পালন কালীন সময়ে আমি এই খেতাবে ভূষিত হলাম। গোপালগঞ্জের সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি । তাদের আন্তরিকতা ও কর্তব্য পরায়নের জন্যই আজ এই পদক পাওয়া সম্ভব হল । আজ আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান করে তুলবে। আমাকে আরো পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে মানুষের শান্তি-শৃঙ্খ রক্ষায় সর্বদা তৎপর থাকতে হবে।