সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক ‎ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার। প্রতারক স্বামীর খোঁজে ভারতীয় নারী বানিয়াচংয়ে। বানিয়াচংয়ে নারী ইউপি সদস্যের বাড়ি থেকে অনৈতিক কর্মকান্ডে দায়ে যুবক-যুবতী আটক। বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়রগাছ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, মারুফ আহমেদ বিএনপির পদে না থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ, নবীগঞ্জে সেলিমকে ঘিরে আলোচনা। রাজমাল্লীরহাট সিদ্ধিকীয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে, মানববন্ধন অনুষ্ঠিত। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মাহবুবুর রহমান কে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম ভোগান্তিতে যাত্রী।
Title :

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক ‎

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চুরির অভিযোগে আটক করা হয়।

‎রবিবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

‎আটককৃতরা হলেন- আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমা সহ আরও একজন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

‎ স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্রটি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল।

রবিবার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তাদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে অন্যান্য রোগী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

‎জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও নগদ টাকা ও স্বর্ণালংকার টার্গেট করতেন। ঘটনার সময় তাদের কারো কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।

‎পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

‎এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews