বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর পুটিয়া ইউনিয়নে ১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন। চুনারুঘাট থানার এএসআই অতনু বনিক ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল। গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত” নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা  মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ। নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত:
Title :

চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে (এসআরবি)-৯।
মঙ্গলবার(৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুনারুঘাট থানার বৈরাগী টিলার পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে,সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়।

এ সময় বৈরাগী টিলার পাশের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে সাদা কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ ৭.৬৫ এমএম মডেলের সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা পিস্তলটির গায়ে “ASUPER UNIVERSEL MADE IN ITALY-026M KLR NO-11011” লেখা রয়েছে। একই স্থান থেকে ৭.৬৫ এমএম মডেলের বিদেশি পিস্তলের দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
অভিযানের সময় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জিডিমূলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews