
মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির), আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দূর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির এবং অষ্টমঙ্গলা শিব মন্দির সমূহে আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম(সেবা)।
উক্ত অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।