শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জ থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, এ,এসআই ও নারী কনস্টেবল ক্লোজড। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত। লালমাইয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন, স্থানীয়দের মাঝে নতুন আশার আলো। গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ কোটালীপাড়য় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।
Title :

নবীগঞ্জ থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, এ,এসআই ও নারী কনস্টেবল ক্লোজড।

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপ-পরিদর্শক (এএসআই) ও এক নারী কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেতা শাহ তপু ও তার সহযোগী শাহ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ,এস আই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমিকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসির নির্দেশে এসআই আসিফের নেতৃত্বে একটি দল আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহ তপুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। পরে থানা হাজতে থাকা তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, তপুর সহযোগী শাহ জুয়েল কৌশলে ভিডিওটি ধারণ করেন। তিনি একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে। পরে তাকে আটক করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, থানার হাজতের মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় শাহ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এ,এস আই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমির দায়িত্বে অবহেলা ছিল।
তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews