
চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে খুলশী থানা শাখার মহিলা সম্পাদিকা রিনা বেগমের ছোট ভাই মরহুম মোঃ কামরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদে আসর নগরীর বায়েজিদ থানা এলাকার শেরশাহ বাংলাবাজার, ডেবার পাড়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব মোহাম্মদ জাফর হায়দার, চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সদস্য মোঃ বেলাল আহমেদ, খুলশী থানা শাখার সভাপতি মোহাম্মদ কাজী সোবাহান, বাকলিয়া থানা শাখার সভাপতি এম, নাসির উদ্দীন (জসিম)।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলশী থানা শাখার নেতৃবৃন্দ মোঃ টিটু, মোঃ সেলিম মিয়া, মোঃ ইয়াসিন, বাকলিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন রাজু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফয়জিয়া মহিউচ্ছন্নাহ নূরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সৈয়দ আলম ছাহেব।
মোনাজাতে মরহুম মোঃ কামরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, মানুষের জীবনে মৃত্যু অবধারিত। তাই মরহুমের জন্য দোয়া করা এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
স্থান: শেরশাহ বাংলাবাজার, ডেবার পাড়, বায়েজিদ থানা, চট্টগ্রাম।