
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ও ৮ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) তারিখে কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ , মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহ দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রিড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল, খাইরুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।