
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. জি.এম. সরফরাজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
উক্ত প্রস্তুতিমূলক সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।