1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

নরসিংদীতে মনির সাংবাদিককে গুলি করে পিটিয়ে হত্যার চেষ্টা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রদান জেলা প্রতিনিধি নরসিংদী
ঃ অদ্য ১৩/৮/২৪ ইং
মঙ্গলবার দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির (৪০) রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি।
তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
আহত মনিরুজ্জামানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। এসব নিউজ সংগ্রহ করতে গেলে ক্ষেপে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুলসহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাতে-পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর একটি দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেয় ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করে। এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেস ক্লাবসহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনসহ নেতারা নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ খবরের কাগজকে বলেন, হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। এর মাঝে পায়ের গুলিটি একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও নরসিংদী জেলা বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন প্রকৃত সাংবাদিকরা, এ ব্যাপারে সাংবাদিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নরসিংদী জেলার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট