সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আ’লীগ নেতা আটক!

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন বরগুনা জেলা প্রতিনিধি!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান সকাল ১০টার দিকে   জানান, ‘ঢাকা থেকে পিবিআই-এর টিম এসে তাকে আটক করেছে।’

তাকে আটক করার ক্ষেত্রে বরগুনা ‘থানা-পুলিশ তাদের সহযোগিতা করেছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ওনাকে (জাহাঙ্গীর কবির) ঢাকায় নিয়ে গেছে হয়তো।’

কী কারণে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল। হয়তো সে কারণে, এটা আমার ধারণা।

গত ১২ অগাস্ট ওই নেতার নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সাথে মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে ‘মনে সাহস’ রাখতে বলেন।

ওই এলাকার এক স্থানীয় সাংবাদিক বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আগামীকাল ১৫ অগাস্টকে ঘিরে তাদের বড় কোনো আয়োজনের পরিকল্পনা ছিল। ‘হয়তো সেজন্যই এই আটক।’

সূত্র : বাসস- ও তথ্য যাচাই-বাছাই – দৈনিক খবরের কন্ঠ!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews