মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

শেখ হাসিনা-কাদেরসহ ৮০ জনের নামে আরও দুই মামলা দায়!

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের!

ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।

এর মধ্যে একটি মামলা গত ৪ আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান (৫০) নিহতের ঘটনায় দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৪ আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান নিহতের ঘটনায় হত্যা মামলাটি দায়ের করেছেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ইসলাম।

এই মামলায় আরও আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

অপরদিকে, শেরেবাংলা নগর থানার সামনে কাঠমিস্ত্রি তারেক হোসেন (১৮) হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তারেকের মা ফেদৌসী খাতুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে শেরেবাংলা নগর থানার সামনে গুলিবিদ্ধ হন তারেক।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯ আগস্ট তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews