সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

পানির স্রোতের  সেতু ভেঙে আখাউড়া-আগরতলার সড়ক যোগাযোগ বন্ধ! 

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সংবাদদাত: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আজ ২১/৮/২৪ ইং রোজ বুধবার আখাউড়া উপজেলার গাজীর বাজারস্থ জাজিরপুর এলাকার অস্থায়ী সেতুটি ভেঙে যায়। নতুন সেতু করার জন্য অস্থায়ীভাবে এ বেইলি সেতুটি করা হয়। যদ্দরুন আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত থেকেই আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হলে বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ। সেই পানির স্রোতের ঢলে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী এই বেইলি সেতুটি।

এর আগে, খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করলে সেই থেকে বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর ও সাহেবনগরসহ ৩৪টি গ্রামে পানি ঢোকে পরে। এতে ঘরবন্দি হয়েছে ৩৪টি গ্রামের ৫২০টি পরিবার।
এদিকে খবর পেয়ে ইউএনও গাজালা পারভীন রুহি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে গাজালা পারভীন রুহি বলেন, পানিতে উপজেলার ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫২০টি পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। তিনি আরও বলেন, এ ছাড়াও উপজেলার বিভিন্ন পুকুরের মাছ ভেসে গেছে। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।

এব্যাপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারত থেকে পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতুটি ভেঙে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews