মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

নরসিংদীর রায়পুরায় টেটা যুদ্ধে নিহত ৫ আহত ৩০!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ অদ্য ২২/৮/২৪ ইং বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত্য ৩০ জন। নিহতদের মধ্যে জুনায়েদ নামে একজন নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্র রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সকাল সাড়ে দশটার দিকে রায়পুরা  উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।নিহতরা সকলেই বালুচর সাহেব বাড়ির লোক বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ৪জন নিহতের মরদেহ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে।  আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।এদিকে স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিস। পরে গতকাল বুধবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে টেঁটা ও গুলি বিদ্ধে আহত হয় অন্তত্য ১০ জন। পরে আজ বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে ফের দু’পক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত্য ৩০ জন। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অনেক আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি  তিনজন নিহত হয়েছে। বাকিগুলি এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews