মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামিলীগের সাবেক মন্ত্রী সহ ২৬ জনের নামে হত্যা মামলা

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
২০২১ সালের ২৭ মার্চ মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডে সংঘর্ষের সময় মাওলানা হোসাইন আহমাদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

নিহত মাওলানা হোসাইন আহমাদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদারাসার আদব বিভাগের ছাত্র ও আখাউড়া উপজেলাস্থ মনিয়ন্দ গ্রামের বাসিন্দা।
এ মামলায় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবু মুছা আনছারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ (মাহবুব আলম) ২৬ জনের নাম উল্লেখ করা হয়।
এছাড়া অজ্ঞাতনামা আরো দুই-তিনশ’ লোককে আসামি করা হয়।

উক্ত মামলায় তানিয়া আক্তার অভিযোগ করেন, মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের সময় আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হোসাইন এর মাথার ডানপাশে গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকাস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঐ সময় পুলিশ ও সিভিল প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি বলেও তিনি উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews