সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর মহিলা মাদরাসার ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর মহিলা মাদরাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধা!

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আজ ২৭/৮/২৪ ইং রোজ মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪দিন পর মহিলা মাদরাসার দুই শিক্ষার্থীর মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন হলো নাইমা আক্তার (১৩)। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
আরেকজন হলো মাইমুনা আক্তার (১৫)। সে সাদেকপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে।
তারা উভয়েই সদর উপজেলাস্থ পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্রী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই মহিলা মাদরাসা শিক্ষার্থী গত ২৪ আগস্ট (শনিবার) রাত থেকে নিখোঁজ হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজিও করেন।
পরে আজ মঙ্গলবার ভোরে সাদেকপুর রাস্তার পাশে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews