বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

বাগেরহাটে আওয়ামীলীগ এক নেতার বাড়ি থেকে অস্ত্র ,গুলি উদ্ধার”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটে আওয়ামীলীগ এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার (০৪ আগস্ট) বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়। এ অভিযানে তার বাসা তল্লাশী চালিয়ে একটি এক নালা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

তবে ঐ বন্ধুকটিকে নিজেদের লাইসেন্স করা বন্ধুক হিসেবে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা।

আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের রুম থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশকিছু টাকা জব্দ করে পুলিশ।

কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই ও উদ্ধার করা হয়, চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল ঐ কলেজের শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশকিছু রশীদ ও উদ্ধার করা হয়।

এ অভিযানের সময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, ও তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেঝ ছেলে ব্যাংক কর্মকর্তা মোঃ আরমান সরদার ও বাগেরহাট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান কেই বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

এর আগে একই এলাকায় মোঃ সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এসময় কালা সোহেল বাড়িতে পাওয়া যায় নাই। যুবলীগ নেতা কালা সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আনারুল হত্যা মামলার আসামী।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের ১ (প্রথম) দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে ১ বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়,
তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিচু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews