শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। 
Title :

লালমনিরহাটের কুখ্যাত সন্ত্রাসী আমিনুল খানের নির্যাতনের বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারবর্গ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধ।।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেছেন আওয়ামী শাসন আমলে আমিনুল খান ও তার দোসরদের হাতে নির্যাতিত ও নিপিরিত পরিবারবর্গের সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট) সকাল এগারোটায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময়ে আমিনুল খান ও তার সাঙ্গপাঙ্গদের হাতে আওয়ামী সরকারের ক্ষমতার আমলে যেসকল ব্যাক্তি ও পরিবার নির্যাতন, নিপিড়ন, হামলা, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছিলেন তারা উপস্থিত থেকে বর্ণনা করেন কতটা নির্মমতার দিন তারা অতিবাহিত করেছিলেন।

ভুক্তভোগী পরিবার বর্গের বর্ণনামতে জানা যায় আমিনুল খান ও তার লোকজন এতটা বেপরোয়া হয়েছিলো যে, কাউকে তারা পরোয়া করতোনা, বিশেষ করে বিএনপি ও তাদের সমর্থকদের বেছে বেছে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করতো মহেন্দ্রনগর আজাদ জুট মিলের ভিতরে টর্চার শেলে। পরে মুক্তি পণের মাধ্যমে ছেড়ে দেয়া হতো। কেউ টাকা দিতে না পারলে বিভিন্ন মামলায় পুলিশে দিতো। এমনি একজন ভুক্তভোগী সবুজ ইসলাম, পিতা আঃ কুদ্দুস বলেন, আমাকে ধরে এনে মারধর করে ৮০ হাজার টাকা নেয়, পরে আমার অটো এবং মোবাইল কেড়ে নিয়ে পুলিশের হাতে দেয়।

তারা বলেন, এই কুখ্যাত সন্ত্রাসী আমিনুল খান এহেন অপরাধ নেই যে, তার দোসররা মিলে করেনি, একাধারে সে নারী পিপাসু, অবৈধ ভাবে জমি দখল, দোকান লুটপাট, বাড়ি উচ্ছেদ সহ নানা অপকর্মে জড়িত ছিলো।

পিংকি বেগম (স্বামী রাজু) বলেন আমার স্বামী বিএনপি করার জন্য তাকে বেধম পারপিট করে হাত পা ভেগে দেয়, আমি দুই শিশু সন্তান নিয়ে পালিয়ে যাই, পরবর্তীতে মহেন্দ্র নগর রেল গেটে আমাদের বাড়ি ভাংচুর ও লুটপাট করে, গরু, ছাগল, হাস মুরগিসহ সবকিছু নিয়ে যায়। এমনকি গাছ পালা কেটে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওখানে যে একটি বাড়ি ছিলো তার চিহ্ন টুকু নেই। কান্না জড়িত কন্ঠে পিংকি বেগম বলেন আমরা এখন পথে পথে ঘুড়ছি, মাথা গোজার ঠাই টুকু নেই নেই। আমি এর বিচার চাই।

এমনিভাবে এক এক করে সকলেই তাদের উপর অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তাদের মধ্যে নলিনী চন্দ্র, মোস্তাফিজুর রহমান,পিতা- মৃত আঃ ওয়াহিদ, আব্দুর রহিম পিতা- নওয়াজ আলী, সাং- সাতপাটকি, আলম মিয়া (৩৮), পিতা- কমেছ উদ্দিন সাং তেলিপাড়া, রাশেদুল অটো চালক, জাহিদ হোসেন (৪০) পিতা- দবির হোসেন, সাং নিজ পাড়া, উজ্জল, সাইকেল মেকার, বুড়ির বাজার, জুয়েল (৩৩) পিতা- আক্কাছ আলীসহ আরো অনেকেই।

এসময় মহেন্দ্র নগর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন, এই আওয়ামী সন্ত্রাসী আমিনুল খান গং আমার উপরে অনেক জুলুম করেছে, আমার বাড়িঘর ভাংচুর, লুটপাট সহ মৎস্য খামার, রাইস মিল, মুরগীর খামার লুটপাট করে প্রায় কোটি টাকার ক্ষতি করেছে। আমি এবিষয়ে মামলার প্রস্তুতি গ্রহন করছি।

সকলেই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই জঘন্য সন্ত্রাসী আমিনুল খান ও তার দোসরদের দৃস্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews