1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

রামপালে ইসলামাবাদ ফাজিল মাদরাসার জমি দখল চেষ্টার অভিযোগ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপালের ইসলামাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভোগ দখলীয় জমির গাছপালা কেটে দোকানঘর নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের মরহুম নসিম উদ্দিন ফকির মৌখিক দান সূত্রে ৩৪ শতাংশ জমি দান করেন। যা জেএল ৯১ নং চন্ডিতলা মৌজার এসএ ৩৩৪ দাগে অবস্থিত। ১৯৬০ সালে ওই মালিক জমি দান করে রেকর্ড বুঝিয়ে দেন। এর পর থেকে বাং ১৩৫৩ সাল থেকে ১৪২৮ সাল পর্যন্ত ভোগদখলে রয়েছে। জমির একই খতিয়ানে অন্যান্য মালিকদের জমি থাকায় সঠিকভাবে সীমানা নির্ধারণ করা যায়নি এবং সে জন্য বাগেরহাটের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২৫২৫/১৮ নম্বরের একটি মামলা চলমান রয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয় গত ইং (৭ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত মৃত আফসার ফকিরের ছেলে মো. আসাদুজ্জামান বাবু ফকির গাছপালা কাটেন এবং বাঁশ দিয়ে ঘিরে দোকানঘর নির্মাণের চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান বাবুর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মূল সিএস মালিক পুনাই, কাদের গং ও রবিউল্লা গং। তাদের থেকে এসএ মালিক ওই একই মালিক। ধারাবাহিকভাবে বর্তমান চন্ডিতলা জেএল ৭৭ নং মৌজার ৫৪৮ দাগে ৫৩ শতাংশ জমি রেকর্ড পাই। ৩ টি জরিপেই আমরা মালিক হয়ে বংশপরম্পরায় ভোগ করছি। এসএ খতিয়ানে মাদরাসার অনুকুলে দোকর ও ভ্রান্তিকর ভাবে দেওয়া একটি পর্চা পাওয়া যায়। বর্তমানে জমি আমাদের ভোগদখলে রয়েছে। সেটেলমেন্টে ৩০ ধারা ও ৩১ ধারায় আমরা রেকর্ড পেয়েছি। ফাইনাল গেজেট পর্চাও আমাদের নামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট