বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

শ্রীপুরে পূর্ব শত্রুতায় চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে জিম্মি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

রুহুল আমিন সুজন-গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে জিম্মি এবং বসতবাড়ীতে হামলা চালিয়েছে।
একেই গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে জয়নাল কাজী,আফাজ উদ্দিনের ছেলে কবির হোসেন,বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন,জয়নাল কাজীর ছেলে কাওসার,মৃত দুস্ত কাজীর ছেলে হারিছ মিয়াসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।সোমবার ৯ ই সেপ্টেম্বর সকালে এঘটনা ঘটেছে। শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে কাজল কাজীর বসত বাড়িতে।
উল্লেখ যে অভিযোগ সূত্রে জানা যায় কাজল কাজীর বসত বাড়ীতে আসা যাওয়া ও চলাচলের রাস্তা বন্ধ করে তার সন্তানদের কলেজে যেতে বাধাদেয় এবং তাদের উপর অতর্কিত হামলা,মারধরসহ বসতবাড়িতে ভাংচুর ও হামলা চালিয়েছে নব্য বিএনপির নেতা পরিচয়ধারী জয়নাল কাজী গং।
এতে শ্রীপুর মডেল থানায় গত ৯ সেপ্টেম্বর একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।উল্লেখ যে অভিযোগ সূত্রে আরো জানা যায় জমি সংক্রান্ত বিষয়াদি বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী কাজল কাজী ও তার পরিবারসহ অন্যান্যদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে অভিযুক্ত বিবাদীরা।
অভিযুক্ত বিবাদীরা একত্রে যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে বলে জানাযায়।
বে-আইনিভাবে কাজল কাজীর পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির গাছসহ সবজি বাগানে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার সকালে কাজল কাজীর মেয়ে পলী আক্তার শ্রীপুর বিশ্ববিদ্যালয় সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে প্রতিদিনের মতো সোমবার সকালে সে কলেজে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে দেখে রাস্তা বন্ধ।
বাঁশ তাঁর খুটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে অভিযুক্তকারীরা।প্রতিবাদ করায় কাজল কাজী ও তার কলেজ পড়ুয়া শ্রীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী পলি আক্তারকে বেদম মারধর করে,অতর্কিত হামলা চালায়।কলেজ পড়ুয়া পলি আক্তার ভয় পেয়ে অজ্ঞান হয়ে পরে।
আজ ২দিন ধরে সে কলেজ যেতে পারছে না তাকে প্রাণে মারার হুমকি দেয় জয়নাল ও ইয়াসিন গং।
কাজল কাজী বলেন,অভিযুক্ত বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।বে-আইনিভাবে আমার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির গাছ সহ সবজি বাগানে কেটে ফেলেছে।অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে এলোপাতাড়ি ভাবে আমার কলেজ পড়ুয়া মেয়ে পলি আক্তার তার শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার পথে তাকে মারধর করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে আমার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে অভিযুক্ত বিবাদীরা।আমরা প্রতিবাদ করায় দা,ছুরি,লোহার রড,লাঠিসোঁটা দিয়া আমাকে ও আমার পরিবারসহ একমাত্র মেয়ে পলি আক্তারকেও বেধম মারধর করে এবং বিভিন্ন প্রজাতির গাছপালাসহ সবজি বাগান কর্তন করে এতে ক্ষতি সাধন প্রায় ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী কাজল কাজী আরো জানান জয়নাল কাজী ও ইয়াসিন গং তারা আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনী নিয়া আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং আমাদের উপর মারধরসহ বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া হামলা ও ভাংচুর করে।আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী ভূমি দস্যুরা পালিয়ে যায়।অভিযুক্ত বিবাদীরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে।এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।
প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার এবং শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews