রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি
Title :

কক্সবাজারের উখিয়ার ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৪ জন গ্ৰেপ্তার।

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার কক্সবাজার
১১/৯/২০২৪
উখিয়ার ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে চারজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৫, এপিবিএন এবং বিজিবির যৌথ বাহিনী গতকাল সন্ধ্যায় হাকিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক মোহাম্মদ রিদুয়ান (২১), হাফেজ মঈনুদ্দিন (৪৩), মোহাম্মদ জয়নাল উদ্দিন (৪৭) ও আব্দুল হাকিম (৪৭)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
তিনি জানান, গ্রেফতারকৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-০৪, তাং ০১/০৬/২০২৪ ও শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের জিডি নং ২৭৭, তাং ০৯/০৯/২০২৪ মোতাবেক মামলা রয়েছে। তারা মামলা দায়েরের পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তার লক্ষ্যে ০৯ সেপ্টেম্বর (সোমবার) হাকিমপাড়া এলাকায় র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন
এবং ১৪ এপিবিএন এবং বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ক্যাম্প এলাকা থেকে চারজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews