1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর। পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই। তানোরে মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলেজছাত্রী পরিক্ষা শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন। নারায়ণগঞ্জে সরকারি খাল দখল মুক্ত করন ও উচ্ছেদ অভিযান পরিচালিত। মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়। বাগেরহাটে উদ্বোধন হলো কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

রিপোর্টার নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং ৪নং ক্যাম্পের কবির আহম্মদ (৩৫)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী কবির আহম্মদকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল বশরকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, সন্ত্রাসীরা আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার ৪নং ক্যাম্পের সি/২ ব্লকের ছেঁড়া কাটাতারের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে কবির আহম্মদকে এলাকার বাইরে আনুমানিক ৫০০ গজ দূরবর্তী বাঙালি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট