সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

নরসিংদীর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদী জেলা কারগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।
সে সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। অদ্য ১৯/৯/২৪বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীর তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা একটি হত্যা মামলা রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দী পালিয়ে যায়। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেল পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পলাতক বন্দীদের একজন এবং উপরোক্ত হত্যা মামলার আসামি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews