সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রতিবাদে জাগ্রত, সহমর্মিতায় অটুট, ন্যায়ে অবিচল এই শ্লোগান কে সামনে রেখে আজ ২১/৯/২৪ ইং রোজ শনিবার যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ৩টায় মুফতি রহমতুল্লাহ কাসেমীর সঞ্চালনায় যুব ফোরামের আমীর মুফতি জুনায়েদ কাসেমীর সভাপতিত্বে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন,
মাওঃ আঃ মুমিন ফুয়াদ।

এতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া হলো ইসলামি জাগরণের কেন্দ্রবিন্দু। কিন্তু গত ১৬টি বছর যাবত এ জাগরণ বাধা বিপত্তির স্বীকার হয়েছিলো। আলহামদুলিল্লাহ যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আমরা আবারও একত্রিত হয়েছি। আমি আশাকরি যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আবারও এই জাগরণ শুরু হবে ইনশাআল্লাহ।

এসময় যুব ফোরামের আমীর জুনায়েদ কাসেমী সভাপতির বক্তব্যে বলেন, যুব ফোরামের নামে গোটা জেলার যুবকদেরকে একত্রিত করতে চাই। রাসুলুল্লাহ (সা.) হলেন আমাদের জীবনাদর্শ। রাসূল (সা.) এর আদর্শ মেনেই আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে। প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করবো,ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নীতি আদর্শের ব্যাপারে কোন আপোষ করা হবেনা। ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে জামিয়ার ইউনুসিয়ার মুরুব্বীদের সিদ্ধান্ত-ই আমাদের সিদ্ধান্ত।
পরিশেষে তিনি প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যুব ফোরামের টানে আজকের সম্মেলনে উপস্থিত হওয়ায় সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এসময় যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার দুই শতাধিক সদস্যের  উপস্থিতিতে উপস্থিত ছিলেন, মুফতী ওবায়দুল্লাহ মাদানী,মাওঃ নুরে মুস্তাফা ,মাওঃ আমির হামজা,মাওঃ,সালমান হায়দার, মাওঃ খায়রুল ইসলাম, মুফতী রঈস উদ্দিন আমিনী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews