বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোপালগঞ্জে জেলা পুলিশ ‘শারদীয় দুর্গাপূজা’ নিরাপত্তা নিশ্চিতে সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ ২৫ সেপ্টেম্বর রোজ বুধবার গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয় এর কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ও আনন্দময় পরিবেশে উদযাপনের উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সম্মানিত সভাপতি ও সেক্রেটারিগণের সাথে নিরাপত্তাজনিত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পূজা উদযাপন এবং মন্দির ও প্রতীমার নিরাপত্তা জনিত ইস্যুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেন এবং এ সংক্রান্তে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় এ সংক্রান্ত সকল বিষয় মনোযোগ সহকারে শুনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের নিরাপত্তাজনিত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী ভূমিকা, সিসিটিভির কার্যকারিতা, সোশ্যাল মিডিয়া মনিটরিং এর উপযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ এর গুরুত্ব, সরকারি নির্দেশনা মেনে চলা সহ অন্যান্য সুরক্ষাজনিত নিরাপত্তা সামগ্রী নিকটে রাখা এবং সার্বক্ষণিক বিট পুলিশ, থানা পুলিশ ও জেলা পুলিশের সাথে সমন্বয় রক্ষা করে সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews