বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

নরসিংদীর ৪ আসন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব উপজেলা ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)। অদ্য ২৫/৯/২৪ ইং বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। সাবেক শিল্পমন্ত্রী গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে এলে নিজ এলাকাসহ পুরো জেলায় আন্দন উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। তারা জানায় ক্ষমতার অপব্যবহার করে এমন কোন কাজ নেই যা তারা করেনি।তার ছেলে মুনজুরুল মজিদ সাদীকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে মানুষের জমি দখল টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিএনপি নেতা কর্মীদের উপর চালানো হতো নির্যাতন। বাদ যায়নি নিজ দলের লোকও। আর এসব নিউজ কাবার করতে গিয়ে বিভিন্ন সময় এই বাহিনীর হাতে গণমাধ্যম কর্মীরাও নির্যাতনের স্বীকার হয়েছেন। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজের ভাই স্বপনকে বানিয়েছেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান। আর ভাগিনা আমিনুর রশিদ সুজনকে বানিয়েছেন মনোহরদী পৌর মেয়র। এছাড়াও প্রতিটা ইউনিয়নে তাদের মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান বানিয়ে নিজেদের রাজত্ব কায়েম করেছেন। তাদের বিরোধীতা কেউ করলেই বাড়ী ঘরে হামলা ভাংচুর নির্যাতনের মামলা দিয়ে হয়রানী করা হতো সাধারন মানুষের উপর। যার ফলে সাবেক শিল্প মন্ত্রী গ্রেফতারে খুশি এলাকাবাসী। আর এই খুশিতে এলাকায় মিষ্টি বিতরন করছে সাধরন মানুষ। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাবেক মন্ত্রী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকান্ডের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। বর্তমান অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে।০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews