সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র অধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি।

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মোস্তফা গাজী বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
বৈষম্যবিরোধী ছাত্র অধিকার সংগঠনের নাম ভাঙ্গিয়ে বকশীগঞ্জে চাঁদা দাবি করেছে ওই সংগঠনের জয়েন সেক্রেটারী নামে পরিচয়দানকারী দুইজন। ছাত্র অধিকার সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করা হচ্ছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগের প্রকাশ, ভুক্তভোগী মোঃ মোরশেদুজ্জামান (৩৮) উল্লেখ করেছেন, তিনি বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। অভিযুক্ত মোঃ জান্নাতুল ফেরদৌস নীরব (২০) ও নুর আলম (৪০) বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদ সংগঠনের পরিচয় দিয়ে আমার মুঠো ফোনে যোগাযোগ করে তাদের সাথে দেখা করতে বলেন। পরবর্তীতে আমি গত ১৮ ই সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক বিকাল ৪টার সময় তাদের সাথে দেখা করলে তারা উভয়ই আমাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আর বলেন আপনি যদি বাঁচতে চান তাহলে এনএসআইকে ২ লক্ষ টাকা দিতে হবে। সে সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা সমস্যার সমাধান করবে বলে আশ্বাস প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে নিজের জীবন রক্ষার্থে আদালতের দ্বারস্থ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews