1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।  লালমাইয়ে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নরসিংদীতে ডিবি পুলিশ হানি ট্র্যাপ চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সৌন্দর্যবর্ধক তোরণ গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফটিকছড়ি থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন রবিউল আলম খান। ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ।  গোপালগঞ্জে বার্ষিক মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২৬ উপলক্ষ্যে সংবর্ধনা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। বাগেরহাটে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপালে পুজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।

বাগেরহাটের রামপালে আসন্ন দূর্গাপুজা পালনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৬শে (সেপ্টেম্বর) বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী। এসিল্যান্ড মোঃ আফতাব উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার, রামপাল প্রেসক্লাবের সভাপতি এম এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন। সভায় প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও বিজয় দশমীর উদযাপন শেষে প্রতিমা বিসর্জনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করা হয়। পাশাপাশি পুজা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী। তিনি যে কোন প্রয়োজনে পুজা উদযাপন পরিষদের পাশে থেকে সহযোগিতার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট