1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

পর্যটন দিবসে সাদাপাথর থেকে লুট করা পাথরসহ ১০টি ট্রলি আটক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটন দিবসে পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে চুরি হওয়া পাথরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। দিনভর পুলিশের অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ৫ আগষ্টের পর পুলিশ এমন সাড়াশি অভিযান চালায়নি পাথর চুরির বিরুদ্ধে। নতুন ওসি কোম্পানীগঞ্জ থানায় যোগদান করে এমন সাড়াশি অভিযান পরিচালনা করায় মাঠ পর্যায়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অন্য সদস্যদের কাজে গতি আসবে বলে মনে করেছেন সচেতন মহল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দয়ারবাজার এলাকা থেকে সাদাপাথর বুঝাই এই ট্রলি গুলো আটক করা হয়। এদিন সকাল থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে দিনভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাদাপাথর থেকে লুট করে নিয়ে আসা পাথর বুঝাই করার সময় হাতেনাতে আটক করা হয় ১০টি ট্রলি। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, পর্যটন কেন্দ্র ও বাংকার থেকে পাথর চুরির বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। পুলিশ নিয়মিত অভিযান দিচ্ছে। পর্যটন দিবসেও সাদাপাথরের পাথর চুরি হচ্ছে এমন সংবাদে শুক্রবার সকালে আমরা অভিযান চালাই। অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ট্রলির মালিকদের খোঁজে বের করার চেষ্টা করছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট