বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোপালগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারির ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক,জেলা বিএনপির চলতি আহ্বায়ক কমিটির সদস্য সচিব,উলপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এম.মনসুর আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা শহরের নতুন স্কুল রোডস্থ তার নিজ বাসভবনে বিশেষ দোয়ার আয়োজন করা হয় গতকাল শনিবার বাদ জোহর। দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। দোয়ার পূর্বে মরহুমের স্মৃতি চারনকালে বক্তারা বলেন, এম.মনসুর আলী গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এবং সদস্য সচিব হিসেবে মোট ২১ বছর দায়িত্ব পালন করেন। তার প্রচেষ্টায় জেলায় বিএনপির প্রকৃত ভীত রচিত হয়। তার অক্লান্ত পরিশ্রম এবং মেধাবলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়। জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠিত হয়। তৃতীয় মৃত্যু বার্ষিকীতে মরহুমের বাসভবনে দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা আসেন এবং পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এদিকে মরহুম এম.মনসুর আলীর ৩য় মৃত্যু বার্ষিকীতে গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ঈশিকা কমিউনিটি সেন্টারে বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews