বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন!

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃশ্যামল মিয়া
বেলাব( নরসিংদী) প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাবতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে এবং বাজনাব ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন তারেক রহমান স্পোর্টিং ক্লাব ঢাকা এর সহ সভাপতি ও বেলাব উপজেলা যুব দলের সাবেক সভাপতি এবং নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি মোঃ কামাল হোসেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ,বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,সাধারন সম্পাদক এমাদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব বনাম পোড়াদিয়া ফুটবল একাডেমি।নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ২-২ গোলে সমতা আনলে ট্রাইবেকারে পোড়াদিয়া ফুটবল  একাডেমি ৫ এবং শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব ৪ গোল করেন। ১ গোলের ব্যবধানের শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পোড়াদিয়া ফুটবল একাডেমি জয় লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews