বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নরসিংদীতে পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা সহ আটক তিন।

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বেলাব উপজেলার নারায়ণপুরের পাতিলাধোয়া এলাকা হতে ১০ কেজি এবং একই উপজেলার আমিনপুর মাজার গেইট এলাকা হতে ৮ কেজি গাঁজা সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সালমা আক্তার (২৩), মোরসেদুল ইসলাম (২৬) ও জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার পাতিলাধোয়া এলাকা হতে মাদক কারবারি মোরশেদুল ইসলাম ও সালমা আক্তার কে ১০(দশ )কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই টিম অপর আরেক অভিযানে একই উপজেলার আমিনপুর মাজারগেট এলাকা হতে জাহিদুল ইসলাম কে ৮ (আট) কেজি গাঁজাসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃতদ্বয় চিহ্নিত মাদক কারবারি। তারা বিভিন্ন সময় আশপাশের জেলা হতে মাদক ক্রয় করে বিক্রি করে আসছিলো। পরে পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতদ্বয়দের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews