বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

রাজধানীতে সবুজবাগে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রাজধানীর সবুজবাগ দক্ষিনগাঁও এলাকার একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৪অক্টোবর) বিকেল ৪টার দিকে  সবুজবাগ দক্ষিনগাঁও শাহি মসজিদ গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে খবর পেয়ে দক্ষিনগাঁওয়ের ২য় তলার বাসার নিচ তলা থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারী দেড় বছর ধরে ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তিনি মৌচাক এলাকায় একটি টেইলার্সের দোকানে কাজ করতেন।

তিনি আরও জানান, দুপুরে কাজের বুয়া কাজ করতে গিয়ে দরজা খুলে দেখতে পায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে আছে ওই নারী। পরে প্রতিবেশীর মাধ্যমে থানায় খবর দেন।

ধারনা করা হচ্ছে ওই নারীর পূর্ব পরিচিতরা তাকে গলাকেটে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

ওই নারীর বাড়ি মাগুড়া সদর উপজেলার চাদপুর গ্রামে এবং তার বাবার নাম মান্নু বিশ্বাস ওরফে চুন্নু বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews