বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

মোহাম্মদপুর কাঁচাবাজারে দুর্বৃত্তের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন।

রাজধানীর মোহাম্মদপুরের শিয়ামসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুবকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাজারের ভেতরের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ আবুল হোসেনের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচাবাজারের অফিসে আসে। এ সময় আবুলের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে আবুল হোসেন তাদেরকে আটক করতে বললে তারা এলোপাথাড়ি গুলি শুরু করে।

এ সময় আবুল হোসেনের পায়ে দুইটি ও মাহবুব মিয়ার পিঠে একটি গুলি লাগে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়।

তারা আরও জানা, স্থানীয় কয়েকজন বাজারটি দখলে নেয়ার চেষ্টা করছে। তারা হত্যার উদ্দেশ্যে ও বাজার দখলের জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews