1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি জলসুখা ইউনিয়নে চুরির ভয়াবহ উপদ্রব: মাদকের নীল দংশনে বিপন্ন জনজীবন। বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত ​আজমিরীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে।

গোপালগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের আরো ৩জন। নিহত জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

আজ রোববার ২০ অক্টোবর সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এই দুর্টনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার এস,আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।নিহত ও আহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট