শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
Title :

পটুয়াখালীতে ৫০ জেলে কারাগারে, ২০ হাজার মিটার জাল জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
২০ অক্টোবর,২০২৪
রোজঃরবিবার।

পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৫০ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পায়রা নদীর লেবুখালী অংশে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার জাল এবং ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

অভিযানের পর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে পটুয়াখালীতে মোট সাড়ে তিন লাখ মিটার জাল ও এক হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

এ অভিযান চলাকালীন প্রশাসন ইলিশের সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews