শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মহিলা মৃত্যু!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে হেনা আক্তার(৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার, ২২ অক্টোবর দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মহিলা টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচকাহনিয়া এলাকার চুন্নু শেখের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে,টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের বাড়ি থেকে হেনা আক্তার ভ্যানযোগে একই উপজেলার খালেক বাজার এলাকায় মেয়ের জামাই বাড়ি যাচ্ছিলেন।পথি মধ্যে ভ্যানটি মালেক বাজার এলাকার বটতলা পৌছালে ভ্যানের চাকার সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায় মহিলার।এসময় তিনি ভ্যান থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরতঃ চিকিৎসক মঞ্জুরুল কবির তাকে মৃত ঘোষণা করেন।তিনি সাংবাদিকদের বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আসা আহত মহিলা হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews