1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

মিথ্যা-হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার নির্দেশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদন!

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ অক্টোবর২৪) ইং বিজ্ঞপ্তিটি জারি হয়।

এতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেলিংসহ নানা রকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দেওয়াসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ‘অপতৎপরতাকারীদের’ বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট