শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ।
Title :

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পটুয়াখালীতে গতকাল রাত থেকে বৃষ্টি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।

২৪ অক্টোবর ২০২৪ ইং।

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পটুয়াখালীর রাঙ্গবালী, কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার জাহান বলেন, পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব শুরু হয়েছে। এরইমধ্যে জেলায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সব সরকারি ছুটি বাতিল ঘোষণা করেছেন।

সভায় জানানো হয়েছে, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৮০০ টন চাল, নগদ ১৩ লাখ ৩৭ হাজার ৫০০, গোখাদ্যের জন্য ৫ লাখ এবং শিশুখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও এক হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাঁধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews