বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

পটুয়াখালীতে প্রশংসায় ভাসছে সস্তার বাজার।

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
২৮ অক্টোবর,২০২৪
রোজঃসোমবার।

দেশের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ যখন বিপাকে পড়েছেন, ঠিক সে সময় পটুয়াখালীতে সবার মুখে মুখে প্রশংসায় ভাসছে সস্তার বাজারের কথা। ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য তিনে সেগুলো ক্রয়মূল্যেই বিক্রির উদ্যোগ নিয়েছে। আর এই বাজারের নাম দেওয়া হয়েছে সস্তার বাজার।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বিএনএসবি চক্ষু হাসপাতালের পেছনে ঘনবসতিপূর্ণ এলাকায় সংগঠনের সদস্যরা স্বল্পমূল্যে সবজি বিক্রি করছেন।

সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী শহরের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা সবজি বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ঠিক পাশেই টাঙিয়ে দেওয়া হয়েছে মূল্য তালিকা। প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে এক কেজি বা এক আঁটি করে। এতে করে সবাই তাদের প্রয়োজনমতো পণ্য কিনতে পারছেন।

বাজারের মূল্য তালিকায় দেখা যায়, ১ আঁটি লাউশাক ৪০ টাকা, ১ আঁটি পুঁইশাক ২৫ টাকা, একটি লাউ ৪০ টাকা, এক কেজি রেখা ৫০ টাকা, ১ হালি কাচা কলা ২০ টাকা এবং ১ হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

একই পণ্য পটুয়াখালী নিউমার্কেট বাজারে প্রায় দ্বিগুণ দাম। যেমন, ১ আঁটি লাউশাক ৭০ টাকা, ১ আঁটি পুঁইশাক ৪০ টাকা, একটি লাউ ৮০-১০০ টাকা, এক কেজি রেখা ৭০ টাকা এবং ১ হালি কাচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। স্থানীয়রা ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এভাবে ন্যায্য মূল্যে সবজি কিনতে পেরে আমরা খুবই আনন্দিত। অধিকাংশ ব্যবসায়ী যেখানে অসৎ উপায়ে মুনাফা হাতিয়ে নিচ্ছেন, ঠিক এমন সময়ে ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews