শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

বিপুল সংখ্যক পাসপোর্ট এনআইডি জন্মসনদসহ ৩ দালাল আটক!

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জে পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে সাড়াষি অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

এসময় বিপুল সংখ্যক পাসপোর্ট, এনআইডি ও জন্মসনদসহ তিন দালালকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪৯), হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম (৫৫) ও বড় বহুলার ফরিদ মিয়া (৪৫)। আটককৃতদের শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়- বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনস্থ ৩৬০ পদাতিক ব্রিগেডের ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট’র একটি টহল দল মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযান চালায়। এসময় মোঃ সাইদুল ইসলাম নামে এক দালালকে আটক করে। আটককৃত দালালের তথ্যের ভিত্তিতে চক্রের আরো দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃত সালামের কাছ থেকে ১৮টি পাসপোর্ট, স্মার্ট কার্ড ৮টি, নরমাল এনআইডি ২১টি, পাসপোর্ট ডেলিভারি স্লিপ ১০টি, এনআইডি কার্ডের ফটোকপি ৪০টি, মেডিকেল রিপোর্ট ১৩টি, ৪২ জনের ৪৯টি ছবিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও সাইদুলের কাছ থেকে ৮টি পাসপোর্ট বই, স্মার্ট কার্ড, এনআইডি ১৪টি, নরমাল এনআইডি ১০টা, ভিসা ফটোকপি ৩০টি, অঙ্গিকারনামা ১৮টি, পাসপোর্ট ফটোকপি ১০টি, কোভিড ১৯ এর ফটোকপি ৬টি, বিভিন্ন দেশের ভিসার ফটোকপি ১৯টি, নিয়োগ বিজ্ঞাপ্তি ১৩টি, সৌদি আরবের ভিসা ফটোকপি ৭টি, বিমান টিকেট ২০টি, বিভিন্ন প্রকারের ফরম ৪৫টি, মানি রিসিভ ও ভিসা ফটোকপি ১০টি, জন্ম সনদ ২টি।

ফরিদ মিয়ার কাছ থেকে এবি ব্যাংক চেক বই একটি, এবি ব্যাংক ভিসা কার্ড একটি, স্মার্ট এনআইডি কার্ড ২টি, চালান ফরম ১৭টি, ডেলিভারি স্লিপ ১০০টি, লেজার বই ১টি, সাপপোর্ট এনআইডি ফটোকপি ১২টি, পুলিশ ক্লিয়ারেন্স ৮টি, পাসপোর্ট তথ্য সংশোধন ফরম ১৭টি, এনআইডি তথ্য সংশোধন ফরম একসেট, কম্পিউটার, প্রিন্টারসহ নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো: আলমগীর কবির জানান সেনাবাহিনী ৩ জনকে থানায় হস্তার করেছে।

তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews