বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোপালগঞ্জে কাশিয়ানীতে প্রশ্নপত্র ফাঁস, নেপথ্যে পরিচ্ছন্নতা কর্মী!

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাক-নির্বাচনী-২০২৪ (টেস্ট পরিক্ষার) পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রকাশ্যে হাজার টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে।

উপজেলাধীন রাজপাট বহুমুখি উচ্চা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী মোঃ আনিচুর রহমানে বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

গোপন তথ্য সূত্রে জানাজায়, কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ের জৈন্যক পরিচ্ছন্নতাকর্মী রাজপাট ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার প্রভাবশালী মোঃ ফজলুর রহমান ওরফে ফজলা মেম্বরের ছেলে মোঃ আনিচুর রহমান এলাকার প্রভাব ব্যবহার করে রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ পায়। সে চলতি বছরের এসএসসি পরিক্ষার জন্য প্রাক-নির্বাচনী পরিক্ষার-২০২৪(চেস্ট পরিক্ষার) ইংরেজি প্রশ্নপত্র ফাঁস করে। ওই পরিচ্ছন্নতাকর্মী চারজন পরিক্ষার্থীর কাছে চার হাজার টাকায় ওই প্রশ্ন বিক্রি করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিয়ষটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। প্রশ্ন ফাঁসে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ তড়িৎ গতিতে আলোচনায় বসেন এবং প্রশ্ন ফাঁসে বিষয়টি গোপন রাখতে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে লিখিত স্বীকারুক্তির মুচেলিকা (আন্ডরটেকেন) নেন এবং ওই পরিচ্ছন্নতা কর্মী’কে আল্টিমেটাম দেন।

প্রশ্ন ফাঁসের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ’কে জানান হয়েছে কী না জানতে চাইলে, রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস বলেন, বিষয়টি কাউকে জানানো হয়নি। স্কুল শিক্ষক ও কর্তৃপক্ষ আলোচন সিদ্ধান্ত মোতাবেক পরিচ্ছন্নতা কর্মী আনিচুরের কাছ থেকে একটি স্বাক্ষরযুক্ত মুচলেকা রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ’কে জাননো উচিৎ ছিলো কী না প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, বিষয়টি যেহেতু প্রশ্ন ফাঁসের সেহেতু জানানো উচিৎ ছিলো বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস আরো বলেন, প্রশ্ন গুলো সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সমাজদার স্যারের হেফাজতে ছিলো। সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মী মোঃ আনিচুর রহমান কী ভাবে প্রশ্ন পত্র পেলেন এ বিষয়ে একনও নিশ্চিত হতে পারেনি স্কুল কতৃপক্ষ।

প্রশ্ন পত্র ফাঁসের বিষয়েটি অভিযুক্ত মোঃ আনিচুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি সকলের সামনেই প্রশ্ন ফাঁস এবং বিক্রির বিষয় সত্যতা স্বীকার করে।

এ বিষয়ে সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সমাজদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশ্ন বিক্রি-ফাঁস গুরুতর অপরাধ। প্রশ্ন পত্র গুলি আমি আমার লকারে তালাবদ্ধ করে রেখেছিলাম। পরিচ্ছন্নতা কর্মী মোঃ আনিচুর রহমান প্রশ্ন কী ভাবে পেলো এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ বিষয়ে কিছু জানার থাকলে প্রধান শিক্ষকের কাছ থেকে জানেন। আমি কিছু জানিনা, প্রধান শিক্ষক জানেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম জানান, রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের বিষয়টি আমি জানিনা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আমাদের কিছুই জানান নি। তবে প্রশ্ন ফাঁসের বিষয়টি সত্যতা পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews