রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

ঝিনাইদহ কালীগঞ্জে ফুটবলার তাসিনকে সংবর্ধনা।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।

সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি)অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপ ২০২৫ -এ অংশ নেয় বাংলাদেশ দল।
এই দলের অন্যতম কৃতি সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের তাসিন।
বিদেশের মাটিতে খেলতে যাওয়া গ্রামের একমাত্র ফুটবলারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে হেলাই ফুটবল একাদশ এবং গ্রামবাসী। তাসিনের সংবর্ধনা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়।
ম্যাচ শুরু আগে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ক্ষুদে ফুটবলার তাসিনকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং ফুটবল সংগঠক সবুর হোসেন।
সোলাইমান মাস্টার,মাহবুবুর মুন্সী।
ওয়াজেদ আলী মাস্টার,
সাবেক ফুটবলার আবুল কালাম,
তরিকুল ইসলাম,
আনারুল ইসলাম,
আব্দুল হামিদ,
হাফিজুর রহমান,
মারুফ হোসেন,
শরিফুল ইসলাম,
সাইফুল ইসলাম প্রমুখ।
পরে তাসিনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হেলাই ফুটবল একাদশ এবং কালিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ধারাবিবরণী করেন রবিউল ইসলাম।
তাহসিনের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুর হোসেন বলেন, ফুটবল খেলায় হেলায় গ্রামের ঐতিহ্য রয়েছে।
অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় এই গ্রামের মাঠ থেকে উঠে এসেছে।
এখনো তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে আমার টিমে।
তাদেরই একজন তাসিম। সেই প্রথম যে কিনা বিদেশের মাটিতে খেলতে গেলো।
তাসিন আমাদের গর্ব।
দোয়া করি ও সামনের দিকে আরো এগিয়ে যাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews