শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

জনগণের কল্যানে কাজ করতে প্রস্তুত গণঅধিকার পরিষদ!

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট

গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় শহরতলীর ধুলিয়াখালে এ যোগ দান সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মাওলানা ফরিদ আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান, যুগ্ন- সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন জুয়েল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মীর  দুলাল, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার মানব অধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বাবুল,মিয়া, মজিদ মিয়া, ফিরোজ আলী, আব্দুল কাদির, সামসু মিয়া, আঃ আহাদ, শফিক মিয়া,  রফিক মিয়া, হিরা মিয়া, যুব নেতা হুমায়ুন কবির, সাদেকুর রহমান (মেম্বার গোপায়া ইউপি), জেলা শাখার সদস্য এমরান মিয়া, সাহিদ সর্দার, মরতুজ আলী, শাকিল আহমেদ জীবনসহ হবিগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুলের তোড়া দিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন মোঃ আব্দুল কাইয়ূম, সাবেক ইউপি সদস্য মোঃ মখলিছুর রহমান, মোঃ আব্দুল্লাহ, সিজিল খান, নুরুল হক, হাফিজুর রহমান, আজিজুর রহমান, মোঃ কবির মিয়া, মোঃ জসিম খান, সাইফুল ইসলাম, সাজন মিয়াসহ অর্ধশতাধিক নেতাকর্মী। সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেনি। গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর (ভিপি নুর) রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছেন। কিভাবে দেশকে নতুন করে সাজাতে হয় তিনি উদ্যোগ দিয়েছেন। আর তার এই ভাবনা থেকেই দেশ আজ নতুন সম্ভাবনায় পা রেখেছে। গণঅধিকার পরিষদ নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। জনগণের কল্যানে কাজ করবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews