বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

এমএন লারমা ৪১তম মৃত্যু উপলক্ষে স্মরণ সভায় অনুষ্টিত

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিনঃ খাগড়াছড়ি প্রতিনিধঃপার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) প্রতিষ্টা মানবেন্দ্র নারায়ণ লারমার
৪১তম মৃত্যু বার্ষীকি খাগড়াছড়িতে পালিত হয়েছে।

আজ রবিবার ১০ নভেম্বর সকাল জেলা সদরের তেঁতুল তলায় জেএসএস এর নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত স্মরণ সভার অনুষ্টিত হয়।
এর আগে এম এন লারমার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রভাত ফেরি করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভোলাস ত্রিপুরা সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অংশুমান চাকমা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শরণার্থী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সন্তেুাষিত চাকমা (বকুল), বিশিষ্ট সমাজ সেবক রবি শংকর তালুকদার, প্রিয় কুমার চাকমা, ধীমান খীসা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, জেএসএস (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা সাধারন সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি ইন্ধু বিকাশ কারবারি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শান্তি চুক্তি নিয়ে তালবাহানা করা হচ্ছে অভিযোগ এনে পাহাড় নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি জানান। যারা মরতে জানে পৃথিবীতে তারা অজেয়! যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে জানে না,সে জাতি বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না।

এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়ামী লীগ সরকার করলে তা বাস্তবায়ন না করা বেইমানির সামিল বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে অচিরেই চুক্তি বাস্তবায়নের গুরুত্বরোপ করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় এতে। সেই সাথে জুম্ম জাতির অধিকার আদায়ে সকলকে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান।

এমএন লারমার শ্রদ্ধা স্মরণ করে নেতাকর্মীদের জীবন ও শেষ দিনেও কথা তুলে ধরে শহীদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পারন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews