1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার।

নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালালো যুবলীগ নেতা। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

 

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। রোববার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, এএসআই রমজান চৌধুরী, এএসআই মো. আবদুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পারোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে অভিযান চালায়। আসামি হালিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, হালিম মিয়া আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা। তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি হালিম মিয়া আমাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড় দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট