1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর নির্বাচিত, কৃষিবিদ শামীমুর রহমান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

মঙ্গলবার (১২ ই নভেম্বর) জিয়াউর রহমান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার অনুরোধ করে ডাক্তার ফরহাদ হালিম ডোনার আশা করেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
প্রসঙ্গত প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে প্রতিষ্ঠিত এই বেসরকারি প্রতিষ্ঠানটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের সরাসরি তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

একটি উদ্যোগ একটু চেষ্টায় এনে দিবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে ফাউন্ডেশন এর বিস্তৃত সমগ্র দেশজুড়ে।
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান/ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিকতা ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর নির্বাচিত হওয়ায় বিএনপি’র কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
এবং বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডাইরেক্টর নির্বাচিত হওয়ায় তার নিজ জন্ম মাটি রামপাল মোংলার সর্বস্তরের মানুষ ও সাংবাদিক মহাদয়রা শুভেচ্ছা অভিনন্দন জানান এবং তার দীর্ঘ আয়ু কামনা করেন সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট