বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান!

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিনঃ খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য জেলা খাগড়াছড়ি জোন এর ব্যবস্থাপনায় পানছড়ি উপজেলার ভারতবর্ষ পাড়া এলাকায় প্রায় দুইশত পঞ্চাশ জন স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার (১৬ নভেম্বর ২০২৪) পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন, মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন। এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে মেজর তুরফা ইসলাম, ক্যাপ্টেন তাসমিয়া শফিক, মেডিকেল অফিসার, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বলেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। খাগড়াছড়ি জোনের আওতাধীন সকল ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জোন কমান্ডার জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews