1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

মাধবপুরে  যুবলীগ নেতা অলিদ মিয়ার নেতৃত্বে বেনু মেম্বারের অফিসে হামলা! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ৫ আগস্টের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী যুবলীগ সন্ত্রাসী অলিদ মিয়ার হুকুমে ও তার সহোদর আব্দুল আজিজের (৭ নং জগদীশপুর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক) নেতৃত্বে ৪নং ওয়ার্ডের বতর্মান মেম্বার বেনু মিয়ার উপর হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ।শুক্রবার রাতে স্হানীয় জগদীশ পুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামে এই হামলায় ৭ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের আনছর আলীর পুত্র যুবলীগ নেতা অলিদ মিয়ার হুকুমে তার সহোদর আব্দুল আজিজ ১৫/২০ জন দুর্ধর্ষ লোক নিয়ে রাত ৮টার দিকে ৪নং ওয়াডে বেনু মিয়ার অফিসে অর্তকিত হামলা করে।
এতে মৃত কাঁচামনার ছেলে মো: বুরহান, মিয়া (৪৩),মৃত আদিল হোসেনের ছেলে মো: রমজান (৪৫),মৃত মুক্ত হোসেনের ছেলে মো: উম্মেদ মিয়া (৪৩),জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫),শামিম মিয়া (৩৩) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এতে মো: বুরহান, মিয়া (৪০),মো: রমজান (৪২),মো: উম্মেদ মিয়া (৪৩),জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫),শামিম মিয়া (৩৩) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, হামলার নেতৃত্বদানকারী অলিদ মিয়া মাধবপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে ভাংচুর ও জ্বালাও পোড়াও মামলার পলাতক আসামী মামলা নং ৩০/৩৫১ ,পাবেল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী, বি এইচ এল কোম্পানির চাঁদাবাজি মামলার আসামি তার বিরুদ্ধে একাধিক মামলাসহ হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট