শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় যুবক খুন!

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন মাহদী( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পাওনা টাকা চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজিজুল হক স্বাধীন (২৫) নামের এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে।
এ ঘটনার পর রাতেই বাবা ফজল মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে নবীনগর উপজেলার নারুই গ্রাম থেকে মামলার প্রধান আসামি স্বপন মিয়া ও শরীফকে গ্রেপ্তার করেন আখাউড়া থানা পুলিশ।
নিহতের মা জরিনা বেগম অভিযোগ করেন, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী নামে এক যুবক স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপন ঐ এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফুল আমিন চৌধুরী বলেন, আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদেরকে শান্ত করে দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে।
এক পর্যায়ে তাকে একজন ছুরি দিয়ে আঘাত করে। আমি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানাই।
এব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম জানান, শনিবার জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছের একটি নার্সারি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews